• সমগ্র বাংলা

পাবনায় অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ; ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিন সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীকোলা গ্রামের মোহাম্মদ আলী মল্লিকে ছেলে ও মল্লিক ট্রেডার্সের স্বত্তাধিকারী বাচ্চু মল্লিক, একইগ্রামের আব্দুল আলীম মোল্লার ছেলে মোল্লা ট্রেডার্সের স্বত্তাধিকারী হেলাল মোল্লা ও মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামাল। এদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এনএসআই পাবনার উপ-পরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন তথ্যের ভিত্তিতে সকালে পাবনার সদর উপজেলার শ্রীকোল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। সারগুলো আট থেকে দশটি গোডাউনে গোপনে মজুত করা হয়েছিল। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমান আদালতে ৩ জন অবৈধভাবে সার মজুতকারীকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

জব্দকৃত সারের মধ্যে ইউরিয়া সার ১২ বস্তা, ডিএপি ৩৮৯ বস্তা, এমওপি ৬৫ বস্তা। জব্দকৃত এসব সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যদের একটি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম এবং আতাইকুলা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা একটি ট্রাকের ...

image

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ...

২

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দেশী...

image

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

৩

লালমনিরহাট প্রতিনিধি: ঘরে বাইরে অনলাইনে- নারীর নিরাপত্তা সবখ...

image

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্...

৪

নিজস্ব ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরো...

image

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ ছয়জন ...

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা ...

  • company_logo