ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়। এবং জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাব...
নিউজ ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের দাপট...
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য না...
নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা...
নিউজ ডেস্ক: মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ...

মন্তব্য (০)