ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : যেকোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কখনো এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরে হাজার হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের মানুষের সুখ-শান্তি বিনষ্টকারীদের এ দেশে কোনো স্থান দেওয়া হবে না।
শোভাযাত্রায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ জেলা ও মহানগর বিএনপি এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।
হাজার হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর তেতুলতলা গিয়ে শেষ হয়।
পাবনা প্রতিনিধি : রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পোশাকশ্রমিক...

মন্তব্য (০)