ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে সিয়াম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম নয়ানগর এলাকায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিয়াম মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের পশ্চিম নয়ানগর এলাকার নিলু খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
স্বজনরা জানান, ঘটনার সময় সিয়াম বাড়ির পাশের রেললাইনে কখন গিয়েছিলেন, তা পরিবারের কেউ জানতে পারেননি। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়দের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপা...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামী...
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ব...
নিউজ ডেস্ক: সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ ...

মন্তব্য (০)