ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আ'গুন দেয় দু'র্বৃ'ত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত থেকে রাজধানীতে একের পর এক বাসে অ'গ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ডিএনসিসি স্টাফ বাস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আ'গুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল।
এর আগে মঙ্গলবার রাত থেকে রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরে যাত্রীবাহী বাসে অ'গ্নিসংযোগের ঘটনা ঘটে।
গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজন আ'গুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
নিউজ ডেস্ক: রাজধানীর কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া...
নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আ...
নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ মহসিন (২৫) নামে নিষি...
উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভুতি। তিন দিন সূর্যের দেখা নেই বেশ কয়েকটি উপজেলায়...
নিউজ ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে ...

মন্তব্য (০)