• সমগ্র বাংলা

পঞ্চগড়ে সবুজ আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ‘বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ; দুর্যোগ হবে নিরুদ্দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পরিবেশ বিপর্যয় রোধে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক ডা. মো. আব্দুল হাই, টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শব্দ, বায়ু, পানি ও মাটিদূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে হবে।

তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ফলের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিকভাবেও মানুষকে লাভবান করে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংল...

১

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা, ধারাবাহিক...

image

পাবনায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে ককটেলসদৃশ বস্তু জব্দ ক...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যা...

image

রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে যুক্ত হতে পারে জাতীয় গ্রিডে

৩

‎পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমা...

image

ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে শখ পূরণ

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাতে খুন্তি আর ব্যাগ নিয়ে ইঁদুরের বাসা...

image

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইক...

  • company_logo