• সমগ্র বাংলা

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামে দরগাহাটা অলোড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। আহত ব্যক্তির নাম মোকিম। তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলী এবং তাদের সঙ্গে থাকা মোকিম একটি মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে যাচ্ছিলেন। পথে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাহজাহান কাজীর বাড়ির সামনে পৌছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল বাছেদকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
নিহতদের চাচা মনোয়ার হোসেন মিনু বলেন, সকালে বাজারে দুই ইউপি সদস্যের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারা আমাকে চা খাওয়ার কথা বলেন। পরে তারা চা খেয়ে ইউনিয়ন পরিষদের কাজে কাহালু যাওয়ার কথা জানান। কিছুক্ষণ পরই আমি দুর্ঘটনার খবর পাই। ধারণা করা হচ্ছে বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে। তারা একই মোটরসাইকেলে করে দরগাহাটার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে শখ পূরণ

১

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাতে খুন্তি আর ব্যাগ নিয়ে ইঁদুরের বাসা...

image

নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার ন...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাক...

image

হ্যান্ডকাফসহ ছাত্রলীগ কর্মীর পালানোর দাবি, ভিডিও ভাইরাল

৩

‎নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় নিষিদ...

image

গাজীপুর যুবদলে নতুন নেতৃত্ব, জেলা ও মহানগরে সভাপতি-সম্পাদ...

৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগ...

image

গাছ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো নওগাঁর কৃষি প্রযুক্তি ও পুষ্...

৫

নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মাঝে গাছ ও সবজির চারা বি...

  • company_logo