ছবিঃ সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সোমবার সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ তার পা পিছলে যায়। এতে সে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনায় কিশোর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অচি...
দিনাজপুর প্রতিনিধি : সীমান্তে নিরাপত্তা জোরদার অনুপ্রবেশ প্র...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির...
নওগাঁ প্রতিনিধি : নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (...

মন্তব্য (০)