ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে সনাতন ধর্মলম্বীদের মধ্যে ভারতের বিহার থেকে এসে বসতি স্হাপনকারি পশ্চিমা সম্প্রদায়ের পরিবারের নারীরা পালন করেছে দুইদিন ব্যাপি ছোট বা সূর্য দেবের পূজার আনুষ্ঠানিকতা। আজ দ্বিতীয় দিনে ভোরে সূর্যাদ্বয়ের সময়ে গতকাল সন্ধ্যায় সূর্যাস্তাের সময়ে নদীতে কোমর সমান পানিতে নেমে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বংশ পরমপরায় পারিবারিক রীতি প্রথা অনুসরন করে আনন্দ উদ্দিপনায় পূজার পর্ব সারেন তারা।
প্রথা অনুযায়ী বছর ঘুরে কালিপূজার ৬দিন পর ছোট বা সূর্য পূজার আয়োজন করে থাকেন পশ্চিমা সম্প্রদায়ের নারীরা। পূজায় থাকেনা কোন পুরোহিত। দেবতাকে উৎসর্গ করতে ঢালা কুয়ায় সাজানো ফলসহ নানান উপকরন নিয়ে বাদ্য বাজনার তালে আজ সূর্য দেবের দিকে মুখ তুলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং মনোবাসনা পুরনসহ মানব কল্যানে প্রার্থনা জানিয়েছে তারা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহস্থের বাড়িতে চ...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ...
নিউজ ডেস্ক: নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও কক...
নিউজ ডেস্ক: ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বো...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ ...

মন্তব্য (০)