• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে দুই সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

প্রাপ্ত তথ্যমতে, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে মিস কেলি ই. কারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-আঞ্চলিক প্রতিনিধি টমাস ফ্রেডেরিক হুনেকে।

সফরকালে প্রতিনিধি দলটি ৫ নম্বর ক্যাম্পের বি-৫ ব্লকসংলগ্ন এলাকায় অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) পরিচালিত বহুমুখী কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন।

এ সময় আইআরসির একজন কর্মকর্তা প্রতিনিধি দলকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেন্দ্রটির বিভিন্ন সেবা ও কার্যক্রম ঘুরে দেখেন।

দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত প্রতিনিধি দলটি পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। 

পরিদর্শন শেষে বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করেন। 

এর আগে গত ১১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক (Rapporteur) Kelley E. Currie সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

​বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ দিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এর পাশাপাশি আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।

​জাতিসংঘের বিশেষ প্রতিবেদক Kelley E. Currie বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের  দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের তাঁদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

​বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি (Capacity Building), প্রয়োজনীয় ট্রেনিং ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।

​সাক্ষাৎকালে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী Thomas Hunecke, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

১

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্...

image

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠ...

২

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

৩

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

image

শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখমের, অভিযুক্...

৪

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এ...

image

গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্...

৫

আন্তর্জাতিক ডেস্ক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ...

  • company_logo