ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ওই চক্রের চার সদস্য পাবনার বেড়া উপজেলার লাইসেন্সবিহীন ‘বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর পক্ষে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন।
পরে অভিযান চালিয়ে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার প্রতিষ্ঠানটির মালিক রাকিবুল ইসলাম ও ভুয়া চিকিৎসক মো. আকবর আলীকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...
বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...
দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এ...
আন্তর্জাতিক ডেস্ক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ...

মন্তব্য (০)