• সমগ্র বাংলা

গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করেছে গোপালগঞ্জ জেলা শহরে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম কোনও প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে জেলা শহরে প্রবেশ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন।


একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেন তারা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী লগি-বৈঠা হাতে অংশ নেন।


এ দিকে এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে শহরের লঞ্চঘাট ও বাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা নওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।


এই কর্মসূচিতে পুলিশের তরফ থেকে বাধা দেয়ার কোনও দৃশ্যমান ঘটনা দেখা যায়নি; তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সব মিলিয়ে জেলা শহরজুড়ে বিরাজ করছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর

১

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি ও দলীয়...

image

ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ...

২

‎নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩...

image

শ্রীপুরে আগুনে পুড়ল প্রবাসীর ১৩টি বসত ঘর

৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপ...

image

পাবনায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধিঃ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ক...

image

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান, চলছে ড্রিল স্টেম টেস্ট...

৫

‎নিউজ ডেস্ক: প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩&rs...

  • company_logo