• সমগ্র বাংলা

‎ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

‎আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১২৩৯৯০) ভাড়া নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম আহত হন।
‎
‎পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত দুজন ও আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি আটক করেছে পুলিশ।
‎
‎তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান, চলছে ড্রিল স্টেম টেস্ট...

১

‎নিউজ ডেস্ক: প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩&rs...

image

পাবনা মানসিক হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রা...

image

বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ হা...

৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলিতে বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্র...

image

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর-অবরোধের মামলায় ইউপি সদস্য গ...

৪

‎নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় হামলা, যানব...

image

‎গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ ...

৫

‎নিউজ ডেস্কঃ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সকা...

  • company_logo