ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, আমাদের একটাই লক্ষ্য, দেশে কোনো খাদ্যের অভাব থাকবে না। সেই লক্ষ্যেই পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে। গত শুক্রবার থেকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে, যাতে তাঁরা সুলভ মূল্যে চাল কিনতে পারেন।
খাদ্যমন্ত্রী বলেন, ক্ষুধায় যেন কেউ কষ্ট না পায়, সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের সবার একটাই কাজ দেশের সকল মানুষকে ভালো রাখা, আমার কৃষক ভাই বোনদের ভালো রাখা। সেই লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি।
২০২৬ সালের অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মন্ত্রী আরও বলেন, সরকার ২০২৬-২৭ অর্থ বছরে চলতি আমন মৌসুমে ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ৩ লাখ টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। মিলারদের কাছ থেকে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সিদ্ধ চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি আতপ চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জসিম উদ্দিন খান, বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...
জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযা...
মাদারীপুর প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ...

মন্তব্য (০)