• সমগ্র বাংলা

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো সুনির্দিষ্ট অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, চর দখল করা ও মহিষের জন্য ঘাস বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে দলের কেউ কেউ জড়িয়ে পড়েছেন। মুখে এসব কাজের কথা অস্বীকার করা হলেও বাস্তবে অনেকেই এমন কর্মকাণ্ড চালাচ্ছেন। এখন নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে—তারা এসব অবৈধ কাজ করবেন, নাকি করবেন না।

নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো অপকর্ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতাকর্মীদের কেউ কেউ ব্যক্তিগত লাভের ফায়দা লুটার চেষ্টা করছেন, যা থেকে তাদের অবশ্যই বিরত থাকতে হবে।

নিজের স্বচ্ছতার কথা তুলে ধরে হুইপ বলেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজান ঘুস খায়—এমন কথা কি জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলতে পেরেছে? যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকে, তবে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?

গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নেতাকর্মীদের একটি অংশকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। 

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? আমি দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেব?

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে নিজান বলেন, তার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিলেও শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই তিনি মুক্তি পেয়েছেন। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা ও সম্মানের বিষয়টিও তুলে ধরেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে হুইপ বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে তো হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। একজন চেয়ারম্যান প্রার্থী হতে হলে নিজান সাহেবের অন্তত ৫০ শতাংশ ইমেজ থাকতে হবে। এছাড়া অন্যকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতাও নেতাকর্মীদের থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্ম...

১

‎নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে...

image

মৃত্যুর ৭ মাস পর নাশকতার মামলার আসামি হলেন আ.লীগ নেতা

২

‎নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যা...

image

‘একলা চলিস না, যে কোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি’: ছাত্...

৩

ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে সাব্বির মাদবর নামে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার...

image

নিজেকে ‘নন-পলাতক’ আ. লীগের সভাপতি দাবি, সেই কামাল গ্রেপ্তার

৪

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-...

image

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ ন...

৫

‎নিউজ ডেস্কঃ রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহম...

  • company_logo