• সমগ্র বাংলা

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর আজহারুল হক সভাপতি এবং মানবজমিনের ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি দৈনিক ভোরের কাগজের সাহিদুর হক খান ডাবলু, সহসভাপতি বিডিনিউজ২৪-এর আসাদুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার বিপ্লব ঘোষ, অর্থ সম্পাদক একুশের কণ্ঠের সম্পাদক আলম হোসেন এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের ফজলুর রহমান।
এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন যমুনা টিভির জহিরুল ইসলাম, ইত্তেফাকের শাহিনুর রহমান ও যুগান্তরের কাজী সোহেল।
নবগঠিত এ কমিটি আগামী ২০২৭-২৮ মেয়াদে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবে।

মন্তব্য (০)





image

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক উধাও: বগুড়া থেকে উদ্ধার, নারী আটক

১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপ...

image

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার ভয়ে ...

২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

image

পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহর...

৩

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...

image

শিবচরে চর প্রকল্পের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...

image

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন...

৫

পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...

  • company_logo