ছবিঃ সিএনআই
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের চর এলাকার কৃষকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বহেরাতলা উত্তর ইউনিয়নের চর প্রকল্পের একটি গ্রুপের কৃষক-কৃষাণিরা অংশ নেন।
শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলিমুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মেহজাবিন খানম, প্রকল্পের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার কৃষিবিদ মো. রাকিব হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরিনা আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে চরাঞ্চলের মাটি ও পরিবেশের উপযোগী কৃষিপ্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল চাষ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রশিক্ষণ শেষে প্রকল্পের আওতায় ২৪ জন কৃষকের মধ্যে এক বিঘা জমিতে কালোজিরা প্রদর্শনী প্লট স্থাপনের জন্য বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের অনুখাদ্য বিতরণ করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...
কক্সবাজার প্রতিনিধি : রয়্যাল এনফিল্ড " র দাবী মিটেনি ত...
বগুড়া প্রতিনিধি : জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি'র জাতীয় স্থায়ী ...

মন্তব্য (০)