• সমগ্র বাংলা

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার ভয়ে খুঁটির মাথায় আটকা চোর, ফায়ার সার্ভিস এসে জীবিত উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে আটকা চুর। উদ্ধার করতে ছুটে এলেন ফায়ার সার্ভিস। ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে৷ 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 ট্রান্সফরমার চুরি করতে গিয়ে উদ্ধার হওয়া  অভিযুক্ত লিটন উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নালের ছেলে।  

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারের পাশে ইটভাটার পিছনে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে এক চোর। চুরি করার সময় স্থানীয় একজন দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে। এসময় নিচে থাকা এক চোরকে আটক করে স্থানীয়রা। শতশত মানুষের ভয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোর ভয়ে নিচে নামেনি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা একঘন্টার চেষ্টায় চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

তারা আরও জানান, বৈদ্যুতিক খুঁটিতে চোর রয়েছে দেখে বিদ্যুৎ অফিসে ফোন করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখে যার কারণে চোর জীবনে বেঁচে যায়। 

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্...

১

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ প...

image

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক উধাও: বগুড়া থেকে উদ্ধার, নারী আটক

২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপ...

image

পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহর...

৩

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...

image

শিবচরে চর প্রকল্পের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...

image

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন...

৫

পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...

  • company_logo