• সমগ্র বাংলা

জামালপুরে এমএসএ হাসপাতালের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা’ এই প্রত্যয় নিয়ে জামালপুরে এম.এস.এ. হাসপাতালের শুভ উদ্বোধন করা  হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জামালপুর পৌর শহরের প্রাণ কেন্দ্র বাগেরহাটা জিয়া কলেজ মোড়ে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতালটির  উদ্বোধন করেন জামালপুর সদর- ৫ আসনের সংসদ সদস্য,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এড.শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।

হাসপাতালটির চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব আক্তারুজ্জামান ঠান্ডার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা  উপস্থিত ছিলেন।     
অনুষ্ঠানে চেয়ারম্যান আক্তারুজ্জামান ঠান্ডা বলেন,মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই মূলত আমি এই হাসপাতালটি নির্মাণ করেছি।

এলাকার দরিদ্র জনগোষ্ঠী যাতে স্বল্প খরচে তাদের কাঙ্খিত সেবা পেতে পারে সে দিকেই আমার লক্ষ্য থাকবে বেশি। 
মানুষের কথা ভেবে এমন একটি মহৎ কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানান এমপি ওয়ারেছ আলী মামুন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ডায়াবেটিস প্রতিরোধ...

১

ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...

image

পালিয়ে যাওয়া অপশক্তি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...

image

পঞ্চগড় সীমান্তে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করল ৫৬ বিজিবি

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযা...

image

শিবচরে স্বেচ্ছাসেবীদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

৪

মাদারীপুর প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ...

image

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

৫

‎নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএ...

  • company_logo