ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। রাত সাড়ে ১১ টার দিকে শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠে বোমাটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুরো ওভারপাসে যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর রাতে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ফ্লাইওভারের কাছে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করে। এসময় বিকট শব্দ পাওয়া যায়।
তবে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন- “রাজনৈতিকভাবে আতঙ্কিত করার জন্য সেই কথিত ফ্যাসিস্ট-এর দোষররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানা ভাবে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের বোমা সদৃশ বস্তুটি সেটা তারই একটি অংশ। তবে আমরা বলতে চাই- এটি করে জামালপুরে অস্থিতিশীল করা যাবে না। জামালপুরকে আতঙ্কিত করা যাবে না।”
জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লা...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...
মানিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে ...

মন্তব্য (০)