ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি লিমিটেডের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সমিতির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেঁওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. সোলাইমান বাবুল, পিবিএমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিনের বিশেষ সহকারী মো. আবদুল সবুর, কেরানীহাট হাইস-নোহা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াবুল কোম্পানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির কমিটির সভাপতি মো. রাসেল। এ সময় সমিতির অন্যান্য সদস্যসহ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মানিকগঞ্জ প্রতিনিধি : দেশে কোনো ধরনের খাদ্যসংকট থাকবে ...
ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপ...
জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা&rsqu...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযা...

মন্তব্য (০)