ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আগুন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মন্তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপি'র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা, ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জিন্না, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির খান আরোজ, চাটমোহর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিলন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি শাহ জালাল, কৃষকদল পৌর শাখার আহ্বায়ক ফজলুল হক, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নায়েব আলী, মুলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস শুরু করেছে। তাদের প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শহিদ জিয়ার সৈনিকদের মাঠে থাকতে হবে। তাদের নেতা শেখ হাসিনা দেশে ফেরার আশা কখনও পূরন হবে না। আসার পর তার ফাঁসি কার্যকর করা হবে। যদি চাটমোহরের কোথাও নিষিদ্ধ সংগঠনের কেউ নাশকতার চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন করার হুশিয়ারি দেন বিএনপি ও কৃষকদলের নেতারা।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপ...
নিউজ ডেস্ক: প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩&rs...
পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রা...
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলিতে বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্র...
নিউজ ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত ন...

মন্তব্য (০)