• সমগ্র বাংলা

গাছ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো নওগাঁর কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মাঝে গাছ ও সবজির চারা বিতরণের মধ্যদিয়ে নওগাঁয় প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শেষ হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছিলো। গত শনিবার (১৪ নভেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন নওগাঁ-৫ আসনের এমপি মো: জাহিদুল ইসলাম ধলু।

গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপপরিচালকের সম্মেলন কক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব ফলদ গাছের চারা ও বিভিন্ন জাতের সবজির চারা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীন, অতিরিক্তি উপপরিচালক (উদ্যান) মো: রেজাউল করিম, অতিরিক্তি উপপরিচালক শাপলা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমান জানান অনুষ্ঠিত মেলায় ৮টি স্টল স্থান পেয়েছিলো। মেলায় নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য অংশ নিয়েছেন কৃষি উদ্যোক্তারা। স্টলগুলোতে কৃষি আধুনিক বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা পুরো মেলা প্রাঙ্গন ঘুরে দেখেছেন। মেলার স্টলগুলোতে প্রদর্শন করা পুষ্টিগুন সমৃদ্ধ বিভিন্ন ফল, সবজি এবং  পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে নতুন করে পরিচয় হয়েছেন দর্শনার্থীরা।

তিনি আরো জানান সমাপনির দিনে শহরের আস্তান মোল্লা কলেজের ৫০জন, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০জন ও পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ের ৫৫জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের আম, বানানা ম্যাংগো, পেয়ারা, ক্যাপসিকাম ও মরিচের গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া মেলায় আসা দর্শনার্থীদের মাঝে চাহিদা মাফিক পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়েছে। নওগাঁর কৃষিকে আরো সৃমদ্ধশালী করতে আগামীতেও এই ধরণের মেলা জেলা শহর ও উপজেলা পর্যায়ের বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করেন জেলার এই প্রধান কৃষি কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

গাজীপুর যুবদলে নতুন নেতৃত্ব, জেলা ও মহানগরে সভাপতি-সম্পাদ...

১

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগ...

image

পঞ্চগড়ে টিআরসি নিয়োগের প্রথম দিনের প্রাথমিক বাছাই সম্পন্ন

২

পঞ্চগড় প্রতিনিধি:'সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সাম...

image

পঞ্চগড়ের আলোয়াখোয়া রাশ মেলা ২৪ নভেম্বর শুরু, চলবে মাসব্যাপী

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখ...

image

পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিত...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...

image

চাটমোহরে নারী সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতার ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ...

  • company_logo