ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির দুই শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইয়াছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইমরান রেজা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি পৃথকভাবে কমিটি দুটির অনুমোদন দেন।
জেলা যুবদলের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তপন খান, নাজিম সরকার, এস এম কামরুজ্জামান শামীম, জুয়েল হোসাইন মন্ডল ও জাহাঙ্গীর শিকদার। তাঁদের মধ্যে তপন খান সিনিয়র সহসভাপতি, নাজিম সরকার সহসভাপতি, এস এম কামরুজ্জামান শামীম ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসাইন মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদার সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
মহানগর যুবদলের কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদ হাসান রাজু। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়সল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মন্ডল।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে উভয় শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মাঝে গাছ ও সবজির চারা বি...
পঞ্চগড় প্রতিনিধি:'সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সাম...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ...

মন্তব্য (০)