ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক বিসিডিএস'র ফার্মাসিষ্ট ট্রেনিং সম্পৃক্ততা বাতিল এবং কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মাধ্যমে ফার্মেসী কোর্স চালুর দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা। আজ বুধবার দুপুরের দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীদের স্বার্থে এবং সুবিধার্থে, ফার্মেসী সার্টিফিকেট কোর্স হতে হবে বিসিডিএস'র মাধ্যমে। ফার্মেসী সার্টিফিকেট চালু সকল ধরনের হয়রানি বন্ধ করে ঔষধ ব্যবসায়ীদের সুবিধার্থে বিসিডিএস'র মাধ্যমে রেজিস্ট্রেশন কোর্স চালু করতে হবে। প্রশিক্ষন কোর্সটি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতিকে বাদ দিয়ে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কতৃক পরিচালনা রাখার সিদ্বান্তে প্রতিবাদ জানিয়েছেন তারা।
অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি এর মাধ্যমে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স চালুর দাবি করছেন তারা ।
বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মমিনুল ইসলাম চৌধুরী, সহসভাপতি কামাল হোসেন পিয়াল, আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য নজমুল হুদা এবং হারুনুর রশিদসহ অন্যান্যরা।
নিউজ ডেস্ক: সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার ...
নিউজ ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গা...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর প...
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তর...

মন্তব্য (০)