ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। তিনি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়ি নির্মাণ করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই।
পাবনা প্রতিনিধি : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ...
নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভায...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ কে...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...

মন্তব্য (০)