• সমগ্র বাংলা

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে লিয়াকত আলী সরকার সভাপতি ও মো. হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিকে অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

ঝাওয়াইল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএসের গোপালপুর উপজেলা শাখার বিসিডিএসের গোপালপুর উপজেলা শাখার সভাপতি ডা. শাহজাহান আলী খান, সাধারণ সম্পাদক মো. লুৎফুল কবীর, সহসভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মোগল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক টিটু, নগদা শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদ খান ও সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া।

বক্তারা সি-ক্যাটাগরির ড্রাগ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, ওষুধ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন ও এমআরপি বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম জোরদার এবং সদস্যদের দ্রুত ড্রাগ লাইসেন্স গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২...

১

নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভায...

image

জামালপুরে সীমান্তে গর্ত থেকে মিলল ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ

২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজ...

image

সকল জেলায় বিজিবি মোতায়েনের নির্দেশনা

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...

image

ফরিদপুরের ভাঙ্গায় রাজু হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের  ভাঙ্গায় ভাঙ্গা উপজেলা কৃ...

image

গোপালপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমির জয়

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo