ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি। বুধবার বিকালে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা গোপালপুরের খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হয়। পরে টাইব্রেকারে এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মানিকগঞ্জের দলটি। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন তারেক।
টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আলী ইমাম তপন প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি মো. রুহুল আমীন, উপজেলা বিএনপির সহসভাপতি ও শিক্ষক সমিতির সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল হক আমিন, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন এবং সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হক চৌধুরী হিমেল। খেলার ধারাবর্ণনায় ছিলেন আব্দুল মালেক। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভায...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ কে...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা উপজেলা কৃ...

মন্তব্য (০)