• আন্তর্জাতিক

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে আবারো নতুন কোনো দুঃসাহসিক অভিযানে গেলে যুদ্ধের আগুন আরো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার এ সতর্কবার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলিদের চাপ ও প্ররোচনায় পড়ে মার্কিন প্রেসিডেন্ট যদি আবারো এ অঞ্চলে কোনো সামরিক দুঃসাহসিকতা দেখান, তাহলে যুদ্ধের আগুন নিঃসন্দেহে আরো বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়বে।’

তিনি আরো বলেন, ‘এই সংঘাতের সমাপ্তি তার (ট্রাম্পের) হাতে থাকবে না।’

কূটনীতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের অতীত ভূমিকার সমালোচনা করে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতার নজির রয়েছে। এ কারণে ইরানের সেনাবাহিনী ক্রমাগত নিজেদের যুদ্ধপ্রস্তুতি বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও ওই অঞ্চলে পাল্টা হামলা চালায়।

পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

 

মন্তব্য (০)





image

নেপালের সহিংসতা তদন্তে নাম আসা পাকিস্তানি ধর্মীয় বক্তার ফ...

১

নিউজ ডেস্ক : নেপালে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতার পর যে পা...

image

ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের কথা ভাবছে নেতানি...

২

নিউজ ডেস্ক : ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো জোটই...

image

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

৩

নিউজ ডেস্ক : সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চ...

image

‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহ...

৪

নিউজ ডেস্ক : ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় পরি...

image

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

৫

নিউজ ডেস্ক : ইরানে নতুন করে হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগ...

  • company_logo