• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।

বাজারের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ১১৮ ডলারেও পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

গত অক্টোবর মাসজুড়েও তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারকে ঘিরে একের পর এক ঘটনার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক দিনেই সুপারট্যাংকার ঘিরে চারটি ঘটনা ঘটেছে।

আইআরজিসির দাবি, এর মধ্যে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (০)





image

নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় ইরা...

image

বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে ...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনি প্...

image

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানি...

৩

নিউজ ডেস্ক : ইসরাইলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আম...

image

ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

৪

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই সমাপ্তির দি...

image

‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

৫

নিউজ ডেস্ক : ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে বিরোধী জোটই বিজয...

  • company_logo