ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসা হবে, নাকি দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হবে—এ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেও মতবিরোধ রয়েছে। প্রশাসনের একাংশ তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর পক্ষে। অন্যদিকে, আরেকটি অংশ ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে, ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১৫ জানিয়েছে, ইরানে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক কর্মকর্তারা মনে করছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে ইসরাইলের উত্তর সীমান্ত থেকেও একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বিবেচনায় নিয়ে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিশেষ করে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর সম্ভাব্য হামলাও মোকাবিলা করতে হতে পারে—এমন পরিস্থিতি মাথায় রেখে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনা সাজাচ্ছে ইসরাইল।
তথ্যসূত্র: গলফ নিউজ
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কার...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে চলমান যুদ্ধের আর্থিক ক্ষতির দায় এবা...
নিউজ ডেস্ক : রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় ইউক্র...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় ইরা...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনি প্...

মন্তব্য (০)