ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইলের নির্বাচনে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টি সর্বোচ্চ ২৭টি আসন পেয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে ঠেকাতে নতুন ছক কষেছে বিরোধীরা।
শনিবার (৩১ অক্টোবর) টাইমস অব ইসরাইলের খবরে জানানো হয়, আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের লক্ষ্যে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর উদ্যোগ বিবেচনা করছে ইসরাইলের বিরোধী জোটের দলগুলো। এ জন্য আইন প্রণয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যম।
প্রস্তাবিত ব্যবস্থায় ভোটাররা সরকার গঠনের নির্বাচন থেকে আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারব
গত মঙ্গলবারের নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা কাটানোর পথ হিসেবেও এ প্রস্তাবকে দেখা হচ্ছে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধীরা কেউই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
প্রস্তাবটি কার্যকর হলে সরাসরি নির্বাচনে জয়ী কোনো প্রার্থী নেসেটে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সালের মার্চে অনুষ্ঠিত অনিষ্পন্ন নির্বাচনের পর নেতানিয়াহুও একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন। সে সময় জোট সরকার গঠনে তার নিজের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল।
ইসরাইলের আধা-সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়।
তাই সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে বিদ্যমান আইন সংশোধন করতে হবে। আর এ সংশোধনের জন্য নেসেটের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট...
নিউজ ডেস্ক : নেপালে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতার পর যে পা...
নিউজ ডেস্ক : ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো জোটই...
নিউজ ডেস্ক : সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চ...
নিউজ ডেস্ক : ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় পরি...

মন্তব্য (০)