ছবিঃ সিএনআই
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া এলাকার ডেইলি পাড়ায় একটি ভাড়া কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ইমন অন্য আসামিদের সহযোগিতায় তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, “ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্য...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর পরিক...
নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রায় ...
নিউজ ডেস্ক : জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ....
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্র...

মন্তব্য (০)