• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপাত্তা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তাঁর স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫)। পুলিশের দাবি, আটক ব্যক্তি ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। পরে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৭টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে রাজু ইসলামকে আটক করতে সক্ষম হলেও তাঁর স্ত্রী রুমা আক্তার পালিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে আটক রাজু পালিয়ে যাওয়া নারী তাঁর স্ত্রী বলে জানান।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করে তাঁর জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর ফেলে দেওয়া আরেকটি পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোন দুটির আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। তাঁর স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির শাহাপাড়া নতুন ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন,পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

image

পাবনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১...

image

চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে সিমান্তে ১৯টি ককটেল ও হেরোইনস...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ব...

  • company_logo