• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শরিফুল্লাহ মিলনকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে হাজিরহাট এলাকার নিজ বাড়ির কাছ থেকে শরিফুল্লাহ মিলনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফুল্লাহ মিলন পাবনা সদর উপজেলার হাজিরহাট গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তিনি পাবনা সদর থানায় ২০১৮ সালের ২৮ জুন দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলা নম্বর ১২১, জিআর-৬৩৮/১৮।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ব্যাটালিয়নটি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে সিমান্তে ১৯টি ককটেল ও হেরোইনস...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ব...

image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

২

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

৩

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

  • company_logo