ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ। এ ঘটনায় লুৎফল হকের ছেলে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক আমিনুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আমিনুলের বসতবাড়িতে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ি তল্লাশি চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন এবং ১৯টি ককটেল উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে সোমবার (২৩নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু অভিযানের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)