• সমগ্র বাংলা

টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলে ট্রলারসহ পাঁচ ব্যাক্তিকে ধরে নিয়েছে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন উপকূলের নাইক্ষ্যংদ্বিয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা মাছ শিকার শেষে উপকূলে ফিরছিলেন। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর  সদস্যরা নৌকা নিয়ে এসে ট্রলারটি আটক করে এবং পাঁচ জেলেকে জোরপূর্বক নিয়ে যায়। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর মালিকানাধীন ট্রলারটি নদীতে মাছ ধরার পর ফেরার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে এবং জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির ট্রলারে মাছ শিকার করছিলেন। 

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী নাফ নদীতে এর আগেও জেলেদের আটকের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন

উল্লেখ্য গত সোমবারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় আরকান আর্মির সাথে যোগাযোগ করে ৭৩ জন জেলে ফেরত আনে। সেখানে ৭ জন রোহিঙ্গা ও ৬৬ জন বাংলাদেশি জেলে ছিল। যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo