• সমগ্র বাংলা

ফরিদপুরের বাজারে উত্তাপ: চড়া দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস ও সবজি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে ফরিদপুরের স্থানীয় বাজারগুলোতে কেনাকাটার ধুম পড়লেও দাম নিয়ে অস্বস্তিতে আছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে ইফতার ও সেহরির প্রয়োজনীয় পণ্যের দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়তি।

বাজার দরের বর্তমান চিত্র:১ . সবজির বাজার:বর্তমানে বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও কিছু কিছু পণ্যের দাম চড়া।বেগুন: ৬০-৮০ টাকা (কেজি)

করলা: ১৪০ টাকা (কেজি),পেঁপে ও টমেটো: ৪০ টাকা (কেজি),মিষ্টি কুমড়া: ৪০ টাকা (কেজি), ফুলকপি: ৩০-৪০ টাকা (পিস),বাঁধাকপি: ১৫-২০ টাকা (পিস),লাউ: ৩০-৫০ টাকা (আকারভেদে),লেবু: ৬০ টাকা (হালি),

২. ডাল ও মসলা: ইফতারের অপরিহার্য উপাদানের দামও রয়েছে উর্ধ্বমুখী। পেঁয়াজ: ৬০ টাকা (কেজি), রসুন: ১০০ টাকা (কেজি), ছোলা: ৮০ টাকা (কেজি),মসুর ডাল: ১৪০ টাকা (কেজি), মুগ ডাল: ১৭০ টাকা (কেজি), ৩. মাছ ও মাংসের বাজার:আমিষের বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার থেকে শুরু করে খাসির মাংস—সবই বিক্রি হচ্ছে চড়া দামে।দেশী মাছ: ২৫০ টাকা থেকে শুরু (কেজি), ব্রয়লার মুরগী: ২০০ টাকা (কেজি), কক মুরগী: ৩২০ টাকা (কেজি), গরুর মাংস: ৭৫০ টাকা (কেজি), খাসির মাংস: ১১০০ টাকা (কেজি), ডিম: গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। তবে বাজার মনিটরিং জোরদার করলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo