• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে সেলুনে বিস্ফোরণে দগ্ধ সেলুন মালিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে সেলুনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ সেলুন মালিক মিন্টু মারা গেছে। ৫ দিন ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মঙ্গলবার বিকেলে মারা যান মিন্টু। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে মিন্টুর মালিকানাধীন সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩ জন দগ্ধ হয়েছিল। যার মধ্যে গুরুতর দগ্ধ সেলুন মালিক মিন্টুকে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

নিহত মিন্টুর ভাই ঝন্টু জানান, মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা গেছে। তারা এখন ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে রয়েছেন।

স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারনা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিলো। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছিল।

এ বিষয়ে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের আবাসিক মেডিকেল অফিসার শাওন বিন রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo