• সমগ্র বাংলা

স্কোয়াস গেম খেলে পদক অর্জন ঠাকুরগাঁয়ের মাহাবুব করিমের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্কোয়াস গেম প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ে  মাহমুদ করিম। তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মাহমুদ করিম বিজয়ী হয়ে পদক লাভ করেন। খেলা শেষে উপস্থিত দর্শক ও অতিথিরা তাকে অভিনন্দন জানান। তিনি বর্তমানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

তার এই সাফল্যে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক মাহমুদ করিমকে উৎসাহ ও শুভেচ্ছা জানান এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। 

বিএনপি নেতা মীর জাহিদ বলেন, মাহমুদ করিমের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। এত অল্প বয়সে সে যে মনোযোগ, পরিশ্রম ও দক্ষতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, সে নিয়মিত অনুশীলন চালিয়ে যাক এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জেলার প্রতিনিধিত্ব করুক।

তিনি আরও বলেন, আমাদের উচিত এমন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয়। মাহমুদের মতো তরুণদের উৎসাহ দিলে তারা আরও বড় সাফল্য বয়ে আনবে। তার এই উদ্যোগে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রশংসা দেখা যায়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, আকচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: সমসের আলী, শাপলা স্কুলের প্রধান শিক্ষক, কোচ সহ স্থানীয় ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo