• অপরাধ ও দুর্নীতি

পাবনায় তিনটি বাজারে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া ও সদর উপজেলার একদন্ত, জালালপুর এবং দক্ষিণ রাঘবপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে একদন্ত বাজারের মেসার্স মুরাদ এন্টার প্রাইজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্পকে একই ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সিলগালা করা হয়।

জালালপুর বাজারে সাইদুল জ্বালানি তেলের দোকানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায়সহ সিলগালা করা হয়। এছাড়া দক্ষিণ রাঘবপুর পেট্রোলিয়াম অ্যাম্বাসিকে একই আইনের ৪৫ ও ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিন মোট তিনটি বাজারে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সর্বমোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়ন ও র‌্যাবের একটি চৌকস দল।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo