• অপরাধ ও দুর্নীতি

শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত গার্মেন্টস কর্মী স্ত্রীকে প্রকাশ্যে রাস্তায় ফেলে ছুরিকাঘাতে খুন করেছে সাবেক স্বামী। এসময় ঐ নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গার্মেন্টস কর্মী প্রিয়তা (২২) ময়মনসিংহের  হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের মো. দুলাল মিয়ার কন্যা। তিনি শ্রীপুর উপজেলার রিদিশা গার্মেন্টসে পোশাক  শ্রমিকের কাজ করতেন। 

অভিযুক্ত ঘাতক স্বামী মো. আনোয়ারুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডাইলের বাজার এলাকার মো. আকরাম আলীর ছেলে।

নিহতের বড়বোন বিলকিস আক্তার বলেন, পাঁচ বছর পূর্বে আনোয়ারুল ইসলামের সঙ্গে ছোটবোন প্রিয়তার পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের  তিনবছর বয়সী আদিব নামের  একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে  পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। বোনের স্বামী আনোয়ারুল মাদকাসক্ত হয়ে পড়ে। এতে করে পারিবারিক অশান্তি আরও বাড়তে থাকে। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত তিনমাস পূর্বে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর ছোটবোন শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় ভাড়া থেকে স্থানীয় রিদিশা গার্মেন্টসে চাকরি করতেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে কারখানা ছুটি হওয়ার পর দুপুরের খাবার খেতে বাসায় ফিরছিলো ছোটবোন। এসময় তার তালাকপ্রাপ্ত স্বামী এসে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সে তখন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। ততক্ষণে সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা ঘাতক স্বামী আনোয়ারুলকে আটক করে ফেলে। 

একই কারখানার নারী শ্রমিক মিনারা খাতুন বলেন, আমরা সবাই দুপুরের খাবার বিরতিতে বাসায় ফিরছিলাম। এসময় প্রিয়তার তালাকপ্রাপ্ত স্বামী এসে কিছু না বলে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে৷ রক্ত দিয়ে পুরো রাস্তা ভেসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিলো এসময় তার মৃত্যু হয়েছে। 

ঘটনার সত্যতা  নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তালাক দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে খুন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান। 

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo