• অপরাধ ও দুর্নীতি

স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, সহযোগী অধ্যাপক নিয়োগে সমালোচনা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
ফলাফল প্রকাশের আগেই ক্যাম্পাসে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে,'ফিশারিজ বিভাগের চারজন সহকারী অধ্যাপক প্রমোশন ও আপগ্রেডেশনের মাধ্যমে সহযোগী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তবে বিভাগে সহযোগী অধ্যাপক না থাকায় একটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে চারজন আবেদন করেন।

অভিযোগ রয়েছে,'আবেদনকারীদের মধ্যে যাঁর একাডেমিক ফলাফল, গবেষণা প্রকাশনা ও অভিজ্ঞতা তুলনামূলকভাবে বেশি, তাঁকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এবিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য প্রকাশ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo