• সমগ্র বাংলা

সত্যন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সিদ্দিকী শুভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

সোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে স্থানীয় জনগণের চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। শেষ পর্যন্ত আমি মাঠে থাকবো ইনশাল্লাহ।  আমি সবার কাছে দোয়া প্রার্থনা করেছি।

উল্লেখ, জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীসহ একাধিক প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo