• সমগ্র বাংলা

ফরিদপুর- ২ ও ১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় বিএনপির স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, “ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”

এছাড়া ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

 সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করেন। 

 

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আ. কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য,  জেলায় মোট ৬৫৭টি ভোটকেন্দ্র রয়েছে।  জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন। 

 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo