• আন্তর্জাতিক

বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার হুমকি ট্রাম্পের

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসির একটি তথ্যচিত্রে তার বক্তব্য সম্পাদনা নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হলো। খবর এএফপির।

‎স্থানীয় সময় সোমবার (১০ নভেম্বর) ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বিবিসিকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংবাদমাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়েছে। এই শর্ত পূরণ না হলে মার্কিন প্রেসিডেন্ট কমপক্ষে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন।


‎বিতর্কের কেন্দ্রে ‘প্যানোরামা’ তথ্যচিত্র

‎বিতর্কের কেন্দ্রে রয়েছে বিবিসি নির্মিত তথ্যচিত্র ‘প্যানোরামা’। এই তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যেন মনে হয়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় তার সমর্থকদের বেপরোয়াভাবে উৎসাহিত করেছিলেন। এই তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

‎বিবিসির একটি অভ্যন্তরীণ নথি তাদের সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের কাছে ফাঁস করলে বিষয়টি সামনে আসে। ওই নথিতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, ট্রান্সজেন্ডার ইস্যু এবং ট্রাম্পের একটি বক্তব্য নিয়ে বিবিসির পক্ষপাতের বিষয়গুলো উল্লেখ ছিল।

‎বিবিসির দুঃখ প্রকাশ

‎এই বিতর্কের মধ্যে গত রোববার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। টিম ডেভি এক বিবৃতিতে বলেন, ‘কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।’

‎পরে সোমবার ট্রাম্পের ওই বক্তব্য সম্পাদনা নিয়ে দুঃখ প্রকাশ করেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। তিনি স্বীকার করেন, এই সম্পাদনা বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করেছে এবং এটি ‘বিবেচনাগত ভুল’ ছিল।

‎সামির শাহ আরও বলেন, বিবিসির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং সাংবাদিকতার সর্বোচ্চ মান নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (০)





image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

image

নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোর...

নিউজ ডেস্ক : নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায...

  • company_logo