• আন্তর্জাতিক

আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) এক স্থানীয় সমন্বয় সংস্থা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে জেনারেল কো-অর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসন্স অ্যান্ড রিফিউজিস জানিয়েছে, এই বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ১৬ হাজার ২০০ মানুষেরখাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, আশ্রয়সামগ্রী এবং মানসিক সহায়তা প্রয়োজন। 

সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থার অবনতি ও মৌলিক চাহিদার ঘাটতির কারণে ক্রমেই আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছে। 

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশর দখল করে নেয়। 

শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, এল-ফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি মানুষ এল-ফাশর ও আশপাশের এলাকা থেকে পালিয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।  এই সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। 

সূত্র: আনাদোলু

মন্তব্য (০)





image

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছ...

নিউজ ডেস্ক : ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ...

image

সাত বছর পর ভারতে শি জিনপিং, সম্পর্কে নতুন আশার আলো

নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে...

image

ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বললেন, ‘ইরান এখন সবচেয়ে ...

নিউজ ডেস্ক : ইরানের ওপর কঠিন অর্থনৈতিক অবরোধ এবং কঠোর চাপ সৃ...

image

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নি...

নিউজ ডেস্ক : লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ যাকার দ্বীপ দ...

image

মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান

নিউজ ডেস্ক : মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন কোনো দেশকে অন্...

  • company_logo