• আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে এখনো বৈঠকের সুযোগ আছে: ট্রাম্প ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের ভেন্যু হিসেবে বুদাপেস্টই প্রথম পছন্দ মার্কিন প্রেসিডেন্টের।
‎
‎শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর এক ব্রিফিংয়ে পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, (পুতিনের সঙ্গে) বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনো আছে, বেশ ভালোভাবেই আছে।
‎
‎ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি। তবে এর মধ্যেই গত ২৩ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই নির্ধারিত সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প।
‎
‎এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প বলেছিলেন, তার কাছে মনে হয়েছে যে উদ্দেশে বৈঠকের আয়োজন—তা সফল হবে না। তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
‎
‎শুক্রবারের ব্রিফিংয়েও সেই কথার পুনরাবৃত্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি হাঙ্গেরির বুদাপেস্টেই এটা (বৈঠক) হোক। সেখানে আগের প্রস্তাবিত বৈঠকটি আমি বাতিল করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না। কিন্তু যদি সত্যিই বৈঠকটি হয়, তাহলে আমি চাইব বুদাপেস্টেই সেটি হোক।
‎
‎এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদেন করেছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়েছে, বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। ওই ফোনালাপের পর রুবিও ট্রাম্পকে জানান, মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয়। তারপরই বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প।
‎
‎বাতিল হওয়া সেই বৈঠকের ভেন্যু হিসেবে ফের বুদাপেস্টকে নির্ধারণ করার কারণ সম্পর্কে তিনি বলেন, ভিক্টর (হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান) পুতিনকে ভালোভাবে জানেন এবং তাকে বুঝতে পারেন।
‎
‎তিনি মনে করছেন, (যদি বৈঠক না হয়, তাহলে) শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

১

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

২

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

  • company_logo