• আন্তর্জাতিক

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে।
‎
‎মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
‎
‎জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।’
‎
‎তিনি জানান, ‘কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।’
‎
‎ফারহান হক বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ পাঠানোর আটটি প্রচেষ্টা চালানো হলেও তার মধ্যে কেবল দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুমোদন দেয় ইসরাইল। বাকি চারটি পথে বাধাগ্রস্ত হয়— এর একটি ক্ষেত্রে অনুমতি পেতে দলটিকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।’
‎
‎তিনি আরও বলেন, ‘চলমান প্রতিবন্ধকতার মধ্যেও জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো সব সুযোগ কাজে লাগিয়ে সহায়তা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে।’
‎
‎বেশি সংখ্যক সীমান্তপথ খুলে দেওয়ার বিষয়ে দেরির কারণ জানতে চাইলে ফারহান হক বলেন, ‘সমস্যাটা ইসরাইলি পক্ষেই।  আমরা তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি যাতে আরও বেশি প্রবেশপথ খোলা যায়, কিন্তু এখনো তারা তা করেনি।’
‎
‎গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

১

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

২

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

  • company_logo