• সমগ্র বাংলা

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুটি গোডাউন জব্দ ও সিলগালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে নকল ‘বসুন্ধরা এলপিজি গ্যাস’ উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের বারদোনা ও গারাঙ্গীয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, আলমগীর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় নকল বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি ও বিক্রি করে আসছিলেন। তার কারখানায় বসুন্ধরা নাম ব্যবহার করে সিলিন্ডার ভর্তি করে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল গ্যাস উৎপাদনকারী দুটি গোডাউন জব্দ ও সিলগালা করা হয়েছে। মালিক আলমগীর পলাতক রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসন ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo